• Fri. Mar 6th, 2026

আঁধারে দিলেনা আলো.. (ডাঃ সুদর্শন রায়)

তুমি মোর ভাব হয়ে দিয়েছো যে ভাষা

তাই লিখেছি তোমারই গান,

তুমিতো জানোনা কথাতো রাখোনা

নিঃশেষে সব করে গেছি দান।

দিলেন কো সুখ- ভরালে যে দুখ,

আঁধারে দিলেনা আলো,

চাওয়া-পাওয়া খেলা এত অবহেলা

বলো না দেখাই ছিল ভালো।

স্মৃতির মালারে বেঁচে থাক প্রেম

রেখে যাই মোর গান,

ফাগুনের মাঝে স্বপন দেখুক মন,

আনন্দঘন মিলনের আহবান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *