• Tue. Jul 21st, 2026

করোনা সর্বনাশী (এইচ এস সরোয়ারদী)

করোনা আর লকডাউনে

থমকে গেছে দেশটা

করোনা তো কমছে না

এত করেও চেষ্টা।

বাড়ছে অনেক করোনা আর

বাড়ছে মৃত্যুহার

লকডাউনেও হচ্ছে না তো

 তেমন উপকার।

কাজ হারিয়ে কাঁদছে গরিব

দিনমজুর আর চাষী

ঈদের খুশি নিয়েছে কেড়ে

করোনা সর্বনাশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *